ব্রেকিং নিউজ :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালা

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী রবিবার সারাদেশে ১৪৪১ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপিত হবে।এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপি (১৫ দিন) অনুষ্ঠানমালা।
শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ সূচনা হবে। ধর্মসচিব মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।কর্মসূচির মধ্যে রয়েছে- ৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি সম্পর্কে জানানো হয়, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর সাহানে ইসলামী ক্যালিগ্রাফি, মহানবী (সা.) এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ৯ নভেম্বর থেকে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২২ ফর্মার আকর্ষণীয় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণিকা’ প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
জাতীয় মসজিদের পূর্ব সাহানে আগামী ১৬ ও ১৭ নভেম্বর বাদ মাগরিব থেকে যথাক্রমে হামদ-না’ত ও ক্বিরআত মাহফিল অনুষ্ঠিত হবে।আগামী ২০ নভেম্বর বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে রাসূল (সা.) এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল অনুষ্ঠিত হবে।অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমী ও ৫৫০টি উপজেলা বা জোন মডেল রিসোর্স সেন্টারে র‌্যালি, সবীনা খতম, ওয়াজ ও মিলাদ মাহফিল, মহানবী (সা) এর জীবনীর ওপর সেমিনার বা আলোচনা সভা এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat