ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-২৪
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ তালিকায় বাংলাদেশ আট ধাপ এগিয়েছে

বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ সূচকে গত বছরের চেয়ে ৮ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। বর্তমান সূচকে বাংলাদেশের গড় পয়েন্ট ৪৫, যা গতবারের চেয়ে ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেশি।
‘ডুইং বিজনেস ২০২০’ প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপদেষ্টা বলেন, অতীতে এই সূচকে বাংলাদেশের অবস্থান খুব সামান্যই পরিবর্তিত হয়েছে। এবার বাংলাদেশ ৮ ধাপ এগিয়েছে। এছাড়া সবচেয়ে ভালো করা ২০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।
তিনি বলেন, এই সূচকে বাংলাদেশের উন্নতির প্রচেষ্টা শুরু হয়েছে বেশিদিন হয়নি। এ বছর আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার পরই এই প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সূচকের অগ্রগতি বা অবনতি সংক্রান্ত তথ্য নথিবদ্ধ করার শেষ সময় এপ্রিল মাস হওয়াতে বাংলাদেশের হাতে বেশি সময় ছিল না।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান, প্রধান সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক ও অর্থ সচিব মো. আবদুর রউফ তালুকদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat