ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ পালনে আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে

আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে। এ সময় জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির এক সভায় আজ একথা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।সভায় জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রকাশের কাজ চলমান আছে। এসময় জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।এছাড়া পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রকর্ম, প্রামাণ্য চিত্র, শর্টফিল্ম প্রদশনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের সংগামী কর্মজীবন ও আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও আলোচনা হয় বলে জানানো হয় ।
সভায় জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক উপকমিটির বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহের মাধ্যমে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, সাবেক রাষ্ট্রদূত এন এম রাশেদ আহমেদ, এফবিসিসিআই’র মহাসচিব হোসেন জামিল ও চিত্রশিল্পী হাসেম খানসহ কমিটির অন্যান্য সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat