ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-১০
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত : তথ্যমন্ত্রী

আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়, গত মাসেও এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে যখন স্কুলে গুলিবর্ষণে ছাত্র-ছাত্রীরা হতাহত হয়, পাকিস্তানে শিয়া মসজিদ পুড়িয়ে দেয়া হয়, তখন কি তারা সবসময় উদ্বেগ প্রকাশ করেন? বুয়েটে ছাত্র নিহত হবার ঘটনা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত। যুক্তরাষ্ট্রে প্রতিবছর শতশত ছাত্র-ছাত্রী হতাহত হবার ঘটনায় আমি উদ্বিগ্ন।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম-চবিসবক’র দ্বিবার্ষিক সাধারণ সভায় (২০১৭-২০১৯) প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েকটি বিদেশি মিশন আবরার হত্যাকান্ডের পর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ আমাদের সকল উন্নয়ন সহযোগী রাষ্ট্রকে তাদের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েই বলতে চাই, এ বিষয়ে তাদের মন্তব্য অনভিপ্রেত।তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার বক্তব্যে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের বিবেক তৈরির অন্যতম কান্ডারি হিসেবে উলে­খ করার পাশাপাশি দুঃখপ্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সা¤প্রতিক ভারত সফরে সম্পাদিক চুক্তির বিষয়ে বিবিসি বাংলা অনলাইনসহ কয়েকটি সংবাদমাধ্যম অসত্য রিপোর্ট প্রকাশ করেছিল।’মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে আমদানিকৃত এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে অশোধিত পেট্রোলিয়াম পরিশোধনের সময় উপজাত হিসেবে প্রাপ্ত এলপিজি বা বোতলজাত গ্যাস আমাদের ব্যবহারের পর উদ্বৃত্ত অংশ ভারতে রপ্তানি করবো, আর তারা লিখেছিল প্রাকৃতিক গ্যাস রপ্তানির কল্পিত সংবাদ। আবার, ভারত আমাদের নৌবাহিনীকে গ্রান্ট হিসেবে ২০টি রাডার দিচ্ছে, আর কিছু সংবাদমাধ্যম লিখেছিল, ভারত রাডার বসিয়ে চীনের ওপর নজরদারি করবে। এগুলো অসত্য সংবাদ, যা হলুদ সাংবাদিকতার পর্যায়ে পড়ে।’মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি দল-মত নির্বিশেষে ব্যবস্থা নিচ্ছেন, যা অতীতে অন্য কেউ নেয়নি। দাবি তোলার আগেই বুয়েটের ন্যাক্কারজনক ঘটনায় সন্দেহভাজন সকলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তল­াশী চালিয়ে অপরাধের সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ১১ বছরের সরকারে অনুপ্রবেশকারী ঢুকেছে। এই আবর্জনা পরিস্কার করতে আমরা বদ্ধপরিকর। ঠিক এ অবস্থাতেই বিএনপি’র কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, যা সফল হবে না।’বিএনপি’র উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘বুয়েটে সনি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানির বিরুদ্ধে বিএনপি কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না, নেয়নি। অতীতটা একটু দেখুন, নিজেদের দিকে তাকান। তারপর কথা বলুন।’শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান বলেন, ‘আমার-আপনার হারানো সন্তানকে পুঁজি করে কোনো সুবিধাবাদীরা নোংরা রাজনীতি  করবেন না, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, সফল হবেন না।’চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সাংবাদিকদের এ সংগঠনের সভাপতি দৈনিক করতোয়া বার্তার সম্পাদক মাহমুদুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ডিবিসি টিভি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat