ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-১০
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে জাতির পিতার ছবি

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে।
হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো পর্যবেক্ষণ করেন। গত ১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়।
এক রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট দুই মাসের মধ্যে সারাদেশের প্রতিটি আদালতকক্ষ/এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে হাইকোর্ট নির্দেশ দেয়। এ আদেশের পর ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট সুবীর নন্দী দাসের রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে,এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সব আদালতের এজলাস/কোর্টরুমে আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন। এ অবস্থায় অধস্তন আদালতের সব এজলাস/কোটরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। নির্দেশনা অনুযায়ি সুপ্রিমকোর্ট প্রশাসন আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat