ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-০৫
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করুন : পরিকল্পনাবিদদের এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের জীবন যাপনের মান এবং দেশের উন্নয়ন নিশ্চিতে সামগ্রিক পরিকল্পনা করতে পরিকল্পনাবিদদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই নগর ও বসতি গড়তে পরিকল্পনা’ শীর্ষক নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স এবং পরিকল্পনাবিদদের জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
পরিকল্পনাবিদদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘উন্নত দেশে ১০০ বছরের মহাপরিকল্পনা করা হয়। আমাদের দেশের পরিকল্পনাবিদরা স্বল্প সময়ের জন্য পরিকল্পনা করে থাকেন। আমি আপনাদের বলব জাতীয়ভাবে চিন্তা করে হোলিস্টিক প্ল্যান করতে হবে। দীর্ঘমেয়াদী ১শ’ বছরের জাতীয় পরিকল্পনা করতে হবে।’
বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স(বি.আই.পি) প্রথম বারের মতো নগর ও অঞ্চল পরিকল্পনার উপর দুই দিন ব্যাপি এ আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপ), সেভ দ্যা চিলড্রেন ও ব্রাক।
তাজুল ইসলাম বলেন, শুধু রাস্তা-ঘাট, ট্রাফিক সিগনাল, ভূমি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এসব বিষয়ে পরিকল্পনা করলে সুষ্ঠ পরিকল্পনা হবে না। মানুষের জীবন যাপনে যেসব চাহিদা যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও পার্ক, রাস্তা-ঘাটসহ সার্বিক বিষয়ে পরিকল্পনা করতে হবে। যেন নাগরিকরা সব সুযোগ-সুবিধা খুব সহজে ভোগ করতে পারে।
পরিকল্পনাবিদদের উদ্দেশ্য তিনি বলেন, পূর্বাচল একটা নতুন সিটি। সেখানে এখনো সেভাবে বসতি গড়ে উঠেনি। ওই এলাকায় এখনই যানজট শুরু হয়েছে। আগে দেশের সামগ্রিক পরিকল্পনা করেন। কোন এলাকায় কি কি স্থাপনা হবে এবং মানুষ কিভাবে সুযোগ সুবিধা ভোগ করবে সেটা নিয়ে চিন্তা করুন।
বিআইপির সভাপতি অধ্যাপক ড. একেএম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান, পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat