ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-০৪
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি : মোহাম্মদ নাসিম এমপি

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে দেশের সর্ববৃহৎ এডুকেশন এক্সপোর উদ্বোধন করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মো. নাসিম।
আজ থেকে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২ দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মত এই এডুকেশন এক্সপোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকড-ক্যাব।মো. নাসিম আরো বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি।সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি জানান, এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে। এ ছাড়া বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে মেলায়। ২০১০ সালে থেকে এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে আসছে।এক্সপোর আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের সিইও মনিরুল হক বলেন, গত বছর চার হাজারের বেশি আগ্রহী শিক্ষার্থী এক্সপোতে অংশগ্রহণ করেছিলেন। এই এক্সপোতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোন প্রকার ফি লাগবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat