ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-০২
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি না করলে ব্যবস্থা নেবে ডিএসসিসি : সাঈদ খোকন

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সরকার নির্ধারিত মূল্যে ডিএসসিসি এলাকার ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, ‘পেঁয়াজের মূল্য কোনক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়তে দেয়া হবে না। মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান চলবে।’
তিনি আজ পলাশী কাঁচা বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র সাঈদ বলেন ‘প্রয়োজনীয় সকল পণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে।’ তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল কাঁচাবাজারে একযোগে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে । যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দর পূর্বের ন্যায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। একটা শক্ত মনিটরিং এর মধ্য দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করবো।’
প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ কিনে বাসায় মজুদ না করার আহবান জানিয়ে মেয়র বলেন, শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। দৈনন্দিন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ক্রয় করবেন। দাম বেড়ে যাচ্ছে এই ভেবে বেশি কিনে সরবরাহের মধ্যে চাপ সৃষ্টি করবেন না।
পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে খোকন বলেন, ‘শ্যামবাজার এবং কারওয়ান বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর মজুদ কারবারের মানসিকতা রয়েছে। যদি কোন পাইকারি ব্যবসায়ী এই মজুদ গড়ে তোলবার চেষ্টা কওে, তাহলে সেই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে মজুদদারের গুদামও ম্যাজিস্ট্রেট সিলগালা করে দিতে পারেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat