ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-০২
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেরুতে খাড়া রাস্তা থেকে বাস ছিটকে ১৭ জন নিহত

পেরুতে মঙ্গলবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। দেশটির পার্বত্য কাসকো অঞ্চলের খাড়া রাস্তা থেকে বাসটি ছিটকে পানিতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
বাস চালক কেন গাড়িটি নিয়ে রাস্তার কিনারায় যায় পুলিশ তা খতিয়ে দেখছে।মারকাপাতা থানার পুলিশ কর্মকর্তা আলভারো মেন্দজা এএফপি’কে বলেন, বাসটি আমাজন রেইন ফরেস্ট সিটি পুয়ের্তো মালদোনাদো থেকে পার্বত্য কাসকো নগরী যাওয়ার পথে মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল।মেন্দজা বলেন, ‘হতাহতদের থেঁতলানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বৈরি আবহাওয়ার কারণে তাদেরকে উদ্ধার করা ছিল একটি কঠিন কাজ।’উল্লেখ্য, দূর্বল ব্যবস্থাপনা ও দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পেরুতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat