ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৫
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

দুর্নীতি সন্ত্রাস-চাঁদাবাজি টেন্ডারবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস্থ শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যাদেরকে ধরা হয়েছে তারা সত্যিকার অর্থে অপকর্মকারী। মাদক, দুর্নীতি সন্ত্রাস-চাঁদাবাজি টেন্ডারবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সে চুনোপুঁটি-রাঘব-বোয়াল কেউই ছাড় পাবে না।’
তিনি বলেন, ব্যাক্তি ছোট চুনোপুটি হলেও অনেকে দুর্নীতিতে রাঘব বোয়াল হয়েছেন। অপরাধী যত বড় আর যত ছোট হউক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লোক দেখানো নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার।
সেতুমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নে গুনগতমানের সুরক্ষা সরকারের অগ্রাধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতি টেকসই করতে প্রয়োজন উন্নত সড়ক অবকাঠামো। সে লক্ষে সরকার পরিকল্পিতভাবে দেশব্যাপি উন্নয়ন ও জনবান্ধব অবকাঠামো গড়ে তুলছে।
এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন, ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
প্রকল্পের কার্যক্রম ২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হয় এবং গত ৩০ জুন ২০১৯ তারিখে প্রকল্পের নির্ধারিত মেয়াদকালের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়। নবনির্মিত আন্ডারপাসটি জনসাধারণের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক ভূমিকা রাখবে, মহাসড়কে নিরবিচ্ছিন্ন যানবাহন চলাচল সহজ করবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করার পাশাপাশি সেনানিবাসের অভ্যন্তরীণ চলাচল নির্বিঘœ করবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ২৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে দুইশ মিটার দীর্ঘ আন্ডারপাসটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat