ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-২০
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়ের ধারা অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ : শফিউল

লিগ পর্বের এক ম্যাচ বাকী রেখে ইতোমধ্যেই ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে নিয়মরক্ষার জন্য লিগ পর্বের শেষ ম্যাচটি খেলতে হবে টাইগারদের। আর সেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। যারা ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ। তাই ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচ জিতে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। এমনটাই আজ জানালেন বাংলাদেশ দলের পেসার শফিউল ইসলাম।
আগামীকালের ম্যাচের আগে আজ সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে মুখোমুখি হন শফিউল। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালোভাবে প্রস্তুতি নিতে। কালকের ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ভালো খেলে জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। জয়ের অভ্যাসটা ধরে রাখতে পারলে সেটা ফাইনালে আমাদের জন্য সহায়ক হবে।’
লিগ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ২৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। ঐ হারে সমালোচনাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের ক্রিকেট কোন পথে এ নিয়ে প্রশ্ন ছিলো সর্বত্র। কিন্তু ঐ ম্যাচে হারের স্মৃতি ভুলে, কালকের ম্যাচের জন্য নিজেদের উজার করে দিতে চায় বাংলাদেশের খেলোয়াড়রা। এমন ভাষ্য শফিউলের, ‘আমরা যদি আমাদের ভুলগুলি শুধরাতে পারি, নিজেদের দায়িত্ব সবাই ঠিক মতো করতে পারি এবং শতভাগ দিতে পারি তবে তাদের হারানো সম্ভব।’
যে ধরনের উইকেটই হোক না কেন, আফগানিস্তানের বিপক্ষে বোলারদের ভালো করতে হবে বলে মনে করেন শফিউল। তিনি বলেন, ‘বোলিং আক্রমণে কাদের প্রাধান্য থাকবে, এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। তবে সবার উচিত হবে নিজেদের শক্তির জায়গা ধরে রেখে ঠিক জায়গায় বল করা। তাহলে আফগানিস্তানের ব্যাটসম্যানদের আটকে রাখা সম্ভব হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat