ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন
  • প্রকাশিত : ২০১৯-০৯-১১
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারের কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা

সরকারি কোষাগারে ২০১৮ সালের লভ্যাংশের ৫০ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন।
বুধবার রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে লভ্যাংশের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
চেক গ্রহণ করে অর্থমন্ত্রী বলেন, আশা করি আগামীতে সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকার লভ্যাংশ প্রদান করবে। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান,সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে সাধারণ বীমা করপোরেশন ৪০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করে।২০১৮ সালে প্রতিষ্ঠানটি বীমা ও পুনঃবীমা খাতে ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে।
এ বছর সাধারণ বীমা করপোরেশন সরকারি মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,মাতারবাড়ি পাওয়ার প্লান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় কিছু প্রকল্পের বীমা কভারেজ প্রদান করেছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সসদ্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat