ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন
  • প্রকাশিত : ২০১৯-০৯-১০
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি জানান, আফগান যুদ্ধের অবসান নিয়ে তালেবানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে তার কোন আগ্রহ নেই।সোমবার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘আমি এটি নিয়ে আলোচনা করতে চাই না, আমি কিছু আলোচনা করছি না।’এছাড়া শান্তি আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘সেগুলো মৃত, আমি যতদূর জানি, সেগুলো মৃত।’গত বছরের জুন থেকে ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। বেশ ভালই চলছিল আলোচনা।গত ২ সেপ্টেম্বর আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলযাদ জানান, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই তা স্বাক্ষরিত হবে।এরপর গত শনিবার ট্রাম্প টুইটে জানান, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি বাতিল করেছেন।ট্রাম্প আরো জানান, তিনি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। এর কারণে হিসেবে তিনি কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় একজন মার্কিন সেনা ও ১১ জন নিহত হওয়ার কথা উল্লেখ করেন। সেইসঙ্গে বলেন, হামলার দায় তালেবান স্বীকার করেছে।এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আমেরিকাকে হুমকি দিয়েছে তালেবান। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে বসবাসরত আমেরিকার নাগরিকেরা সামনে আরও ভুগবে এবং শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ায় আমেরিকা সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।তালেবানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ায় সিদ্ধান্ত আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের জীবন বিপন্নের কারণ হবে। তথ্য সূত্র: বিবিসি, এনডিটিভি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat