ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ হজ ফ্লাইটের ৪০ জন যাত্রীসহ ১ লাখ ২৬ হাজার ৭০১ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন

শেষ হজ ফ্লাইটের ৪০জনসহ ১ লাখ ২৬ হাজার ৭০১জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ অপরাহ্নে সৌদি এয়ার লাইন্সের শেষ হজ ফ্লাইটে ৪০ জন হজ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে। এ সময় বিমানে অনেক সিট ফাঁকা ছিল বলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বাসসকে জানান।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৪টি হজ ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৭০১ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। ভিসা থাকা সত্ত্বেও এবার ২২২জন হজ পালন করতে যাননি।
ধর্ম বিষয়ক সচিব মো. আনিছুর রহমান এবং যুগ্ন সচিব (হজ) আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরী গত ৫ আগস্ট বিমানের শেষ হজ ফ্লাইটে সৌদি আরব পোঁছেছেন।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ-যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা ২টি ফ্লাইট, ঢাকা থেকে মদিনা ৯ টি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ফ্লাইট এবং সিলেট থেকে মদিনায় ১টি ফ্লাইট পরিচালনা করেছে। এবছর ৬৬ হাজার ৩০৩ জন হজ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বিমানের পোস্ট-হজ ফ্লাইট কার্যক্রম এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পোস্ট হজে ১৪৭টি ডেডিকেটেড এবং ২৯টি সিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।
এ বছর প্রথমবারের মত সৌদি আরবের প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছান।
এ পর্যন্ত বিভিন্ন কারণে ৫জন মহিলাসহ ৩৮ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৩১ জন মদিনায় ৬ জন ও জেদ্দায় ১ জন হজ যাত্রী ইন্তেকাল করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat