ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্টের হত্যাকান্ডের সঙ্গে জড়িত দেশীয় এবং আন্তর্জাতিক যড়যন্ত্রকারীদের বিচার দাবি

১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যাকান্ডের সঙ্গে জড়িত দেশীয় এবং আন্তর্জাতিক যড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি আজ দুপুরে রাজধানীর আইইবি’র সেমিনার কক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ(আইইবি) সদর দপ্তর ও আইইবি’র ঢাকা কেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, আগস্ট মাস এলেই মনে পরে ’৭৫-এর ১৫ আগস্টের কথা।
তিনি বলেন, খালেদা নিজামীদের চার দলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার এদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল।
নানক বলেন, আজকে এদিনে আমাদের পরিস্কার কথা, বঙ্গবন্ধু হত্যার সাথে যারা সরাসরি জড়িত তাদের বিচার শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। এবারে আমাদের দাবি জাতীয়-আন্তর্জাতিক যড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বিচারের আওতায় আনার।
আইইবি’র সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat