ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৩
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ষীয়ান অভিনেতা দেবদাস আর নেই

বর্ষীয়ান তেলেগু অভিনেতা দেবদাস কানাকালা (৭৫) মারা গেছেন। জীবদ্দশায় বহু অভিনেতা-অভিনেত্রীকে কাজ শেখানো এ ব্যক্তিত্ব গতকাল শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, ‘গত ২৭ জুলাই শহরের একটি

বেসরকারি হাসপাতালে ভর্তি হন দেবদাস কানাকালা। শুক্রবার বেলা সাড়ে ৩টায় মারা যান তিনি।’ হাসপাতাল সূত্র আরো জানিয়েছে, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দেবদাস।

দেবদাস তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন প্রায় পাঁচ দশক আগে। তিনি প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দেবদাসের ফিল্ম প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তারকা অভিনেতা চিরঞ্জীবও প্রশিক্ষণ নেন।

দেবদাস এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলে রাজীব কানাকালা তেলেগু ভাষার ছবির জনপ্রিয় অভিনেতা। রাজীবের স্ত্রী সোমাও টেলিভিশন জগতের জনপ্রিয় উপস্থাপক।

দেবদাসের মৃত্যুতে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, দেবদাসের মৃত্যুতে তেলেগু সিনেমা-জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat