ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৬
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এশিয়ার ৪৫টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার শীর্ষে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) তাদের জরিপে এ ঘোষণা দিয়েছে।’
আজ শুক্রবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চায় সরকার। আগামীতে আমরা প্রবৃদ্ধির হার ৮ শতাংশের বেশি করতে চাই।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত করা।
তিনি বলেন, কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে এদেশে কোন ব্যক্তি গৃহহীন থাকবে না। এলাকাভিত্তিক অতিদরিদ্রদের তালিকা করে তাদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানান এ কে আব্দুল মোমেন।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা সরকারের জন্য বিরাট চিন্তার বিষয়। এদেরকে ফেরত পাঠানোর জন্য সবধরণের প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
তিনি বলেন, দেশ এবং বিদেশে যারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানে সহযোগিতা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানে ৪১জন ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন।
এছাড়া ৭১টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। আগামীতে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হবে বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat