ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৬
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগের পর এখনো সেখানে ২৫ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, উদ্ধার কর্মীরা গুইঝু প্রদেশের শুইচাং কাউন্টির ওই গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশু, সন্তানসহ এক মা’র এবং অপর এক নারীর লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে গ্রামটির ২৩ বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার পর সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, চীনের প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে বিশেষ করে প্রবল বর্ষণের পর প্রায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat