ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৯
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ

নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে যুক্তরাজ্যে সরকারী সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
একইসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, ডিপ্লোমেটিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ফ্লাইটটির লন্ডন স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat