ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যাকবলিত মানুষের জন্য ৩ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষের জন্য এ পর্যন্ত ৩ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
এছাড়াও ২১ হাজার ৩৫০ মেট্রিকটন চাল, ৮৪ হাজার প্যাকেট শুকনা খাবার এবং সাড়ে ৭ হাজার তাঁবু সেট বরাদ্দ করা হয়েছে।
আজ সোমবার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বান্দরবানে ১৩৫টি, লালমনিরহাটে ১২টি, সিলেটে ৮০টি, গাইবান্ধায় ৯৫টি, হবিগঞ্জে ৮টি, নেত্রকোণায় ১৫০টি, খাগড়াছড়িতে ১৯৫টি, কুড়িগ্রামে ৪০৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে বান্দরবানে ১০ হাজার জন, খাগড়াছড়িতে ৮৯২ জন, নেত্রকোণায় ১৫০ জন, হবিগঞ্জে ৬১টি পরিবার, কুড়িগ্রামে ৩ হাজার ৮৪০ জন, গাইবান্ধায় ১১ হাজার ২৫০ জন মানুষ অশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হেলথ ইসার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বাসসকে জানান, স্বাস্থ্য অধিদপ্তর দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ৩৬৮টি মেডিকেল টিম গঠন করেছে।
বন্যার সময় এবং পরিবর্তি সময়ের প্রস্তুতির বিষয়ে আয়শা আক্তার বলেন, সংশ্লিষ্ট সকল জেলা এবং উপজেলার মেডিকেল সাব-ডিপো ও জেলা রিজার্ভ স্টোরগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইভি ফ্লুইড (শিরায় দেয়ার স্যালাইন), খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, হার্টম্যান’স স্যালাইন, এন্টিবায়োটিক, এন্টি স্নেক ভেনম ও অন্যান্য ঔষধ মজুদ আছে। এছাড়াও সিএমএসডিতে ২০% অতিরিক্ত ঔষধ মজুদ আছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat