ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্প, লোকজন আতংকগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক:- ইন্দোনেশিয়ার অবকাশযাপন কেন্দ্র বালি দ্বীপে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেখানকার লোকজন আতংকগ্রস্ত হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে আসে। ভূমিকম্পে অনেক ভবনের ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দ্বীপটির রাজধানী ডেনপাসারের ৮২.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।
এ ভূমিকম্পের আঘাতে বালির বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পড়ে।
ডেনপাসারের বাসিন্দা কোমাং সুদিয়ানি এএফপি’কে বলেন, ‘ভূমিকম্প অনুভূত হওয়ায় আমি কাঁদছিলাম। এটি এতোই শক্তিশালী ছিল যে আমি দ্রুত ঘরের বাইরে চলে যাই এবং সেখানে গিয়ে আমি ইতোমধ্যে রাস্তায় নেমে আসা অনেক লোককে দেখতে পাই।’
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার দেয়া বিভিন্ন ছবিতে এ দ্বীপের বিভিন্ন ভবনের ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat