ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার কমিশনকে শিশু সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের আহ্বান

নিউজ ডেস্ক:- শিশুদের বিপন্নতা রোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও শিশু সুরক্ষায় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ‘শিশুদের জন্য নাগরিক’ নামক একটি সংগঠন।
আজ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কাছে দেয়া এক স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
হাজার নাগরিকের সম্মতিতে তৈরি স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে শিশু সুরক্ষায় ৪টি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এগুলো হলো : শিশু আধিকার আইনের আওতায় গঠিত ইউনিয়ন, উপজেলা ও জেলা শিশু কল্যাণ কমিটিগুলোকে ধর্ষণ ও হত্যাসহ শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া, এ সম্পর্কিত তাদের কর্মকান্ডসমূহ মানবাধিকার কমিশনের মাধ্যমে জাতিকে নিয়মিতভাবে জানানো, ক্ষতিগ্রস্ত ও সংক্ষুব্ধ শিশু এবং তাদের পরিবারকে পূর্ণ নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও সক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত নীতিমালা ও পরিপত্র অনুযায়ী বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন ইত্যাদিতে বেমানান ও শিশুতোষ নয় এমন বাক্য বা শব্দসংবলিত পোস্টার ব্যানারসহ শিশুদের দাঁড়াতে বাধ্য না করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া।
স্মারকপত্রে যারা স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন- অনীশ বড়ুয়া, আফসান চৌধুরী, ড. রুহুল আবিদ, কবি শামিম আজাদ, লায়লা খন্দকার, ড. দীপু মাহমুদ, ফারাহ কবির, ড. মানু রহমান, প্রফেসর তাজুল ইসলাম, সুপ্রিতি ধর, চৈতি আহমেদ, নাজনিন নাসের, ড. ইন্দ্রজিৎ কুন্ডু, অধ্যাপক মলয় ভৌমিক, ড. সুকোমল মোদক, ড. মাহমুদ কাজি মোহাম্মদ, রাহাত জামিল, ড. পুষ্পিতা সামিনা, ইন্দ্রাণী ঘটক, ড. হাসিবুশ শহিদ, ড. নুর মোহম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat