ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক:- কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন মোহাম্মদ ছাদেক (৩৬) ও তাঁর স্ত্রী ওয়াজিয়া বেগম (২২)। ছাদেক পেশায় দিনমজুর। ঘটনার সময় ঘরে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিল না।
বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, রাত দেড়টার দিকে বমুরকুল এলাকায় পাহাড় ধসে ছাদেকের ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে স্বামী-স্ত্রী মারা যায়। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat