ব্রেকিং নিউজ :
নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড করতে রোডম্যাপ জরুরি : শেখ হাসিনা

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে সর্বাত্মক প্রচেষ্টা ও রোডম্যাপ থাকা জরুরি। ইসলামী পর্যটনের বিকাশে আন্তঃ-ওআইসি পর্যটক প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে ভিসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্র্যান্ডিং ও মানোন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব বলেন।

শেখ হাসিনা বলেন, পর্যটন একটি বর্ধনশীল খাত। এ খাতকে সমৃদ্ধ করতে কাজ করতে হবে। বাংলাদেশকে আকৃষ্ট করে তুলতে হবে। আমাদের যেসব ঐতিহ্য এবং কালচার আছে সেগুলোকে আরও ভালোভাবে উপস্থাপন করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি রাষ্ট্রসমূহের অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা একসঙ্গে থেকে নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবো। কারো সঙ্গে কোনো সমস্যা হলে নিজেরাই সমাধান করবো।

অনুষ্ঠানে ওআইসির এসিসটেন্ট সেক্রেটারি মুসা কুলাকলিকায়াসহ ৩০টি ওআইসি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনের পর বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) বিকেলে ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য ঢাকা শহরের ট্যুরের ব্যবস্থা করবে। ওআইসি প্রতিনিধিদল শুক্রবার নারায়ণগঞ্জের প্রায় ৫০০ বছর পুরোনো পানাম নগরী পরিদর্শন করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বিটিবি শুক্রবার রাতে হাতিরঝিলে কনসার্ট, লেজার শো এবং ফায়ারওয়ার্ক প্রদর্শন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat