ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রীসে টর্নেডো ও শিলাবৃষ্টিতে ৬ পর্যটক নিহত


আন্তর্জাতিক ডেস্ক:- গ্রীসের উত্তরাঞ্চলে বুধবার রাতে শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ শিলাবৃষ্টিতে ছয়জন পর্যবেক্ষক নিহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ জানায়, দিসালোনিকি নগরীর কাছে হালকিডিকি এলাকায় শক্তিশালী ঝড়ের আঘাতে আরো অনেক লোক আহত হয়েছে।
টেলিভিশনের ভিডিও ফুটেজে বিভিন্ন গাড়ি উল্টে, অনেক গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া ঝড়ের আঘাতে অনেক ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
গ্রীসের উত্তরাঞ্চলের বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান চারালাম্বোস স্টিরিয়াডি বলেন, ‘এই ঘূর্ণিঝড়ের আঘাতে ছয়জন পর্যটক নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।’
রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি’কে সাক্ষাতকার দেয়া প্রত্যক্ষদর্শীদের মতে, অস্বাভাবিক এ জড় মাত্র প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল।
পুলিশ জানায়, টর্নেডোর আঘাতে কারাভান উড়ে যাওয়ায় এক চেক দম্পতি মারা যায়। এছাড়া ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে রাশিয়ার এক নাগরিক ও তার ছেলে নিহত হয়।
এ প্রাকৃতিক দুর্যোগে একটি ভবন ধসে রোমানিয়ার এক নারী ও তার শিশু নিহত হয়েছে।
স্টিরিয়াডিস জানান, এটি ছিল একটি নজিরবিহীন শক্তিশালী ঝড় ও ভয়াবহ শিলাবৃষ্টি। তিনি আরো জানান, ভয়াবহ পরিস্থিতির কারণে হালকিডিকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
জরুরি বিভাগের প্রধান ভাসিলিস ভার্থাকয়ানিস জানান, সেখানে উদ্ধার অভিযানে কমপক্ষে ১৪০ জন উদ্ধার কর্মীকে কাজে লাগানো হয়েছে।
নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রীর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat