ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের সাথে চট্টগ্রাম-কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক:-পাঁচদিনের অব্যাহত বর্ষণে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারেরর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বান্দরবানের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক আছে।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বান্দরবান-কেরাণীহাট সড়কের বড়দুয়ারা এলাকায় পানি উঠায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যান চলাচল করতে না পারায় সড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক ছোট বড় যানবাহন। অনেকে পায়ে হেঁটে, নৌকা করে এবং ভ্যানে উঠে রাস্তা পার হচ্ছেন। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
চট্টগ্রামের পটিয়া থেকে আসা মো. জাফর জানান, বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে। পায়ে হেঁটে পার হচ্ছি। পানিতে কাপড় ভিজে গেছে।
মাছ ব্যবসায়ী সাইফুল আলম জানান, রাস্তায় পানি অনেক বেশি। ভ্যানে রাস্তা পার হচ্ছি।
এদিকে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, বান্দরবান কেরাণীহাট সড়কে এক হাঁটুর উপরে পানি। তাই সকাল থেকে আমাদের বাস সার্ভিস বন্ধ রেখেছি। সড়ক থেকে পানি কিছুটা কমে গেলে আবারও বাস চলাচল স্বাভাবিক হবে।
এদিকে সকাল থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুই নদী সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, জেলা-উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat