ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এরশাদ শংকামুক্ত নন, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে : গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক:-সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এরশাদ ভালো আছেন বলা যাবে না, তিনি শংকামুক্ত নন, তবে বেঁচে আছেন।
আজ দুপুরে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি আরো বলেন, এরশাদকে ঘুমের ঔষুধ ও বেদনা নাশক ঔষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তাকে সচেতন করা হবে। প্রতিদিনই এরশাদের শরীরে রক্তের কিছু কিছু উপাদান দেয়া হচ্ছে।
জি.এম.কাদের বলেন, কৃত্রিমভাবে এরশাদের শ্বাস-প্রশ্বাস চলছে। ফুসফুস কিছুটা কাজ করছে, তাই অল্প অক্সিজেন দেয়াতেই শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। তিনি এরশাদ এখনো শংকামুক্ত নন।
আজ দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সবশেষ শারীরিক অবস্থা সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, অত্যাধুনিক ডায়ালাইসিস হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করা হচ্ছে এবং হেমো পারফিউশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি বলেন, সব কিছুই যন্ত্র এবং ঔষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে।
তিনি বলেন, এরশাদের ব্লাড প্রেসার ও হার্টবিট স্বভাবিক রয়েছে। তবে, ফুসফুস, কিডনীসহ অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat