ব্রেকিং নিউজ :
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমি এখনো মুসলিম, ফতোয়ার জবাবে অভিনেত্রী নুসরাত জাহান

বিনোদন ডেস্ক:- সিঁদুর আর মঙ্গলসূত্র পরে সংসদে শপথ নিয়েছিলেন নববিবাহিত তৃণমূলের সাংসদ ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তখন থেকেই নুসরাতকে ঘিরে সূত্রপাত হয় বিতর্কের। সমালোচনা তো বটেই, এমনকি ফতোয়াও জারি করা হয় তাঁর বিরুদ্ধে। প্রশ্ন ওঠে, কেন তিনি জৈন ছেলেকে বিয়ে করেছেন? কেন তিনি হিন্দু রীতি মেনে সিঁদুর আর মঙ্গলসূত্র পরেছেন?

এত দিন ধরে চুপচাপ সমালোচনা হজম করে গেলেও এবার সমালোচনার কঠোর জবাব দিলেন নুসরাত জাহান। নুসরাত টুইট করেছেন, ‘আমি ঐক্যবদ্ধ ভারতের একজন প্রতিনিধি। সেখানে কোনো জাতি বা ধর্মের বাধা নেই। আমি সব ধর্মকেই সম্মান করি।’

মুসলিম ধর্মগুরুরা প্রশ্ন তুলেছিলেন, সিঁদুর পরে নুসরাত নিজেকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন। যার জবাবে নুসরত বলেন, ‘আমি এখনো একজন মুসলিম। তবে সব ধর্মকেই সম্মান করি। নুসরাত আরো বলেন, ‘আমি কী পরব, তা নিয়ে কারো কোনো মন্তব্য করা উচিত নয়। বিশ্বাস তো পরিধানের ঊর্ধ্বে।’

নুসরাত গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে তিন লাখের বেশি ভোটে জিতে তৃণমূলের সাংসদ হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসেন। যার ফলে প্রথম দিন সংসদে উপস্থিত থেকে শপথও নিতে পারেননি। পরে তিনি সংসদে যোগ দিয়ে শপথ নেন। সেদিন শাড়ি পরে লোকসভায় যান তিনি। কপালে ছিল সিঁদুর, হাতে ছিল চূড়া, গলায় ছিল মঙ্গলসূত্র। হিন্দু বধূর সাজে তিনি কাটাকাটা বাংলায় শপথ নেন সংসদে। এমনকি নিজের নামের শেষে স্বামী নিখিল জৈনের পদবি জৈন শব্দটিও ব্যবহার করে হয়ে যান নুসরাত জৈন, যা নিয়েই মূলত নুসরাত সমালোচনার মুখে পড়েন। মুসলিম ধর্মগুরুরা তাঁর বিরুদ্ধে ফতোয়াও জারি করেন।

এত দিন বিষয়টি নিয়ে চুপচাপ থাকার পর অবশেষে মুখ খোলেন নুসরাত। তিনি সাফ জানিয়ে দিলেন, তিনি সব ধর্মকেই সম্মান করেন বলেই কোনো জাতি বা ধর্মে তাঁর কোনো বাধা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat