ব্রেকিং নিউজ :
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৯
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকারের সাথে শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক:-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ (স্কপ) সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ তার কার্যালয়ে সাক্ষাৎকালে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনন্য সক্ষমতায় পৌঁছেছে।
বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন শ্রমিকের কল্যাণে সরকার মন্ত্রণালয় ভিত্তিক আলাদা বরাদ্দ রেখেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাজেট রয়েছে। এছাড়া নারী শ্রমিকের কল্যাণে বিজিএমইতে ল্যাকটেটিং মাদার ভাতা সুবিধা সরকারি ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে।
এ সময় সংসদ সদস্য শিরীন আখতার, স্কপ এর ড. ওয়াজেদুল ইসলাম খান, শাহ মোহাম্মদ আবু জাফর, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল শ্রমিকদের কল্যাণে প্রস্তাবনা সম্বলিত একটি স্বারকলিপি স্পিকারকে হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat