ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু

নিউজ ডেস্ক:-সাতক্ষীরায় পৃথক বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল, বিজয়নগর ও আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামে এঘটনা ঘটে।

মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল গ্রামের আদম আলী গাজীর ছেলে আল আমিন (২২) ও রবিউল ইসলাম (২০), আল আমিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮), একই উপজেলার জিয়ানগর গ্রামের মৃত হাতিম আলী গাজীর ছেলে মুনছুর আলী গাজী (৫০) এবং আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামের কবির হোসেন সরদারের ছেলে জুয়েল হোসেন (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঝড়বৃষ্টির সময় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল গ্রামের আদম আলী গাজীর ছেলে আল আমিন ও রবিউল ইসলাম এবং আল আমিনের স্ত্রী সাবিনা খাতুনসহ তিনজন বিলের মধ্যে ফাঁকা জায়গায় একটি টিনের ঘরের মধ্যে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এদিকে, একই সময়ে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মুনছুর আলী গাজী বাড়ির পাশে একটি বিলে জমির আইল কাটছিল। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া সকালে বৃষ্টি শুরু হলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা মাদরা গ্রামের জুয়েল হোসেন বাড়ির পাশে একটি গোয়াল ঘরে আশ্রয় নেয়। বৃষ্টি শেষ হওয়ার পর গোয়াল ঘর থেকে বের হওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুর রহমান কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল ও বিজয়নগরে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার জন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুস সালাম বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat