ব্রেকিং নিউজ :
সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কাছে ছয় দূতের পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক:-বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আজ বিকেলে বাংলাদেশে নিযুক্ত চারটি দেশের রাষ্ট্রদূত ও দুটি দেশের হাই কমিশনার পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। এদের সবাই অনাবাসী দূত।
অনাবাসী রাষ্ট্রদূতরা হলেন- রিপাবলিক অব বেলারুশের আন্দ্রে আই. রেঝেউস্কি, রিপাবলিক অব মালির সেকোউ কাসে, পর্তুগালের কার্লোস জোসে ডি পিনহো ই মেলো এবং আইল্যান্ডের গুদমুন্ডুর আর্নি আতেফানসোন। হাই কমিশনাররা হলেন-রিপাবলিক অব সাইপ্রাসের আগিস লোইজোউ এবং রিপাবলিক অব নামিবিয়ার গ্যাব্রিয়েল পি. সিনিম্বো।
বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতি দূতদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে দূতদের দায়িত্ব পালনকালে এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষত পর্যটন, তৈরি পোশাক (আরএমজি) ও ওষুধ খাতে বাংলাদেশের উজ্জ¦ল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে নিজ নিজ দেশের স্বার্থে বিদ্যামান সম্ভাবনাগুলো অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে রাষ্ট্রপতি তাদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র বিশেষত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বনাঞ্চলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সফর নিশ্চিতের জন্য অনাবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতি আহ্বান জানান।
প্রেস সচিব আরো বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ আশা প্রকাশ করেন যে এই দেশগুলোর সাথে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে। এ সময় দূতগণ বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে দূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ অশ্বারোহী দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat