ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক:-সুপ্রিমকোর্টে সরকারের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেলদের মধ্যে যারা ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে বলেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে আইনমন্ত্রীর চিঠি পাওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টে এটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স রুমে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সেখানে তিনি তাদের পদত্যাগ করতে বলেন। ইতোমধ্যে একাধিক ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দেয়ার কথা বাসস’কে জানান।
বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি এটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী এটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী এটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন বলে এজি অফিস সূত্র জানায়। পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন বলে এটর্নি জেনারেল জানান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিমকোর্টের ডেপুটি ও সহকারী এটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর বুধবার সাংবাদিকদের জানান, ডেপুটি এটর্নি জেনারেল ও সহকারী এটর্নি জেনারেল পদে নতুন করে নিয়োগ দেয়া হবে। এ কারণে ২০১৭ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এটর্নি জেনারেলকে বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat