ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনায় সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেও স্বামীকে বাঁচাতে পারেননি স্ত্রী

ডেস্ক রিপোর্ট :-বুধবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। এরপর বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে রিফাতের মৃত্যু হয়।

নিহত রিফাত বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকার দুলাল শরীফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সামনে তিন যুবক রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

তারা জানান, হামলার সময় রিফাতের স্ত্রী স্বামীকে রক্ষা করতে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন একাই। শুরুতে তাকে সাহায্যে এগিয়ে আসেনি কেউ। তিনি জাপটে ধরে সন্ত্রাসীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। হামলার সময় তার এ সাহসিকতা প্রশংসা করার মতো।

নিহত রিফাতের বাবা দুলাল শরীফ জানান, দুই মাস আগে রিফাত বরগুনার পুলিশ লাইন এলাকার আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করে। নিজের সাবেক স্ত্রী দাবি করে পশ্চিম কলেজ সড়কের নয়ন নামের এক যুবক মিন্নিকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং ফেসবুকে আপত্তিকর ছবি দেয়। এ নিয়ে রিফাতের সঙ্গে নয়নের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে নয়ন, ফরাজী, রিশান ফরাজী ও রাব্বি আকন রিফাতকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

বরগুনা থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ এর মাধ্যমে আসামি শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

https://www.youtube.com/watch?v=IaOqSiHcbzk

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat