ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর সীমান্তে ১৫ হাজার মার্কিন সৈন্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক:- মেক্সিকো যুক্তরাষ্ট্রের সাথে লাগোয়া তাদের সীমান্তে প্রায় ১৫ হাজার সৈন্য ও ন্যাশনাল গাডের্র সদস্য মোতায়েন করেছে। সোমবার সেনা প্রধান জানান, তারা সীমান্ত অতিক্রম করা অভিবাসীদের আটক করছে। খবর এএফপি’র।

মধ্য আমেরিকার দেশগুলোর নাগরিকদের সীমান্ত অতিক্রমের ঢেউ থামানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ মাসের গোড়ার দিকে মেক্সিকো তাদের দক্ষিণ সীমান্তে তাদের সামরিক শক্তি বাড়াতে ৬ হাজার ন্যাশনাল গার্ডসম্যান মোতায়েনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তবে মেক্সিকো তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এতো বেশি সৈন্য মোতায়েন করার কথা এরআগে প্রকাশ করেনি।

প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোরের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও স্যান্ডোভাল বলেন, ‘আমরা মেক্সিকোর উত্তরাঞ্চলে ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর বিভিন্ন শাখার প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছি।’

সীমান্ত অতিক্রম করা ঠেকাতে এসব সৈন্য অভিবাসীদের গ্রেফতার করছে কিনা জানতে চাইলে স্যান্ডোভাল বলেন, ‘হ্যাঁ’ তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করা অভিবাসীদের আটক করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat