ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক:-বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুস্কা) এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৩ দিনের সরকারি সফরে যাচ্ছেন তিনি।
সফরকালে সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন এবং সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নিবেন।এছাড়াও মিনুস্কার এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৯ জুন দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat