ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৩
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজে গতি ও জবাবদিহিতা বাড়বে : এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক:-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে এবং সম্ভাব্য উপকারভোগীরা লাভবান হবে।
আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের সাথে এর আওতাধীন ২০টি দপ্তর ও সংস্থার ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সংস্থা এ চুক্তি বাস্তবায়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা নয়; এ চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় রুপকল্প ২০২১ অর্জনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
স্থানীয় সরকার বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এবং বিভিন্ন দপ্তর/সংস্থার পক্ষে স্বাক্ষর করেন দপ্তর/সংস্থা প্রধান অথবা প্রধান নির্বাহী কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat