ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি : ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ সব কথা বলেন। এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন দুজন সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ফখরুল।

ফখরুল বলেন, ‘আজকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির নব নির্বাচিত দুজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসেছিলাম শ্রদ্ধা জানাতে। এখানে এসে আমরা নতুন করে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শপথ নিয়েছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে আরও বেগবান করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, চেয়ারপারসনের প্রেস উইংয়ের শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat