ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে প্রতিনিধিদল ঢাকা ছেড়েছেন

নিউজ ডেস্ক:- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল কঙ্গোর উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন।
একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের এ প্রতিনিধিদল ৫ দিনের সরকারি সফরে ডিআর কঙ্গো সফর করবেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এ সময় প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শনসহ বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টসমূহও পরিদর্শন করবেন।
এছাড়াও, তারা এই মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কঙ্গোতে প্রতিনিধিদল এসআরএসজি, ডিএসআরএসজি, ফোর্স কমান্ডার, ইউএন পুলিশ কমিশনার এবং ইতুরি প্রদেশের গভর্নরের সাথে মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী ২৯ জুন দেশে ফিরবেন প্রতিনিধিদল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat