ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগদাদে জুমার নামাজে মসজিদে হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: -ইরাকের রাজধানী বাগদাদে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ৩০ জন। খবর আনাদোলু এজেন্সি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাগদাদের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত ইমাম মাহদি আল মুন্তাধার নামে শিয়া মসজিদটিতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদোলু’কে বলেন, অজ্ঞাত এক হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে এ হামলা চালায়।

তিনি আরো বলেন, হামলার পর অ্যাম্বুলেসযোগে ১০ জনের মরদেহ এবং আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়।

এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat