ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানে হামলা চালালে ১৫০ লোক মারা যেত তাই হামলা করিনি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: -ইরানে হামলা চালালে অন্তত ১৫০ লোক মারা যেত তাই হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি’র।

গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করায় ইরানে সামরিক হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

ট্রাম্প শুক্রবার বলেন, ‘আমি একজন জেনারেলকে জিজ্ঞেস করি, হামলার করলে কতজন মারা যাবে, জেনারেলের উত্তর ছিল ১৫০ জন।

ট্রাম্প আরো বলেন, ‘একটি মানুষহীন ড্রোন ভূপাতিত করার জবাবে ১৫০ মানুষের মৃত্যু যুক্তিযুক্ত হত না।’

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অত ব্যস্ত হয়ে পড়ছি না, আমাদের সামরিক বাহিনী পুনঃসজ্জিত, নতুন এবং এগিয়ে চলার জন্য প্রস্তুত।’

অন্যদিকে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।

জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা।

তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat