ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৬-২০
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন করে কোন সরকারি শিল্পকারখানাকে বেসরকারি খাতে প্রদান করা হবে না : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক:-শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নতুন করে কোন সরকারি শিল্পকারখানাকে বেসরকারি খাতে পরিচালনার জন্য প্রদান করা হবেনা। এ সকল কারখানার কোন শ্রমিক চাকরি হারাবে না। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লাভজনক করা যায় সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো. আবদুল হালিম।
সভায় বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া তুলে ধরেন।
শিল্পমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ক্ষমতা ও পণ্যের মান বৃদ্ধির প্রতি আরও মনোযোগী হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, শ্লোগান দিয়ে নয়, কাজের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।
প্রতিমন্ত্রী এ সময় একাগ্রচিত্তে দেশের কল্যাণে কাজ করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের কর্মচারী ও শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিল্প এলাকায় নতুন আবাসিক ভবন নির্মাণ করা হবে। জাতির পিতা শ্রমিকদের কল্যাণে শিল্পকারখানাগুলো জাতীয়করণ করেছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিল্পকারখানাগুলো লাভের মুখ দেখলে কারখানার সকলেরই উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat