ব্রেকিং নিউজ :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন

নিউজ ডেস্ক:-মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে সোমবার হাইকোর্টে এ জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান শুনানি করেন।২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মানহানির মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। কিন্তু পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন না আসায় নিম্ন আদালতে জামিন শুনানি করতে পারছিলেন না খালেদা জিয়ার আইনজীবীরা। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat