ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৬
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মেলবোর্নে সন্ত্রাসী হামলায় নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক:- অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অ্যাপার্টমেন্ট ভবনে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারী বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। মেলবোর্নের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের খবর পেয়ে ভারী অস্ত্র নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যে অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছিল সেখানে ঢুকে অ্যাপার্টমেন্টের হলঘরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে তাকতে দেখে পুলিশ। ওই সময় ইয়াকুব খায়ের নামের আরেক ব্যক্তি শটগান হাতে ওই ফ্ল্যাটেই এক নারীকে জিম্মি করে রেখেছিল। ওই অবস্থায়ই স্থানীয় এক সংবাদমাধ্যমে ফোন করে ২৯ বছর বয়সী খায়ের জানায়, সে জঙ্গি সংগঠন আইএসের নামে কাজটা করছে। যদিও খায়ের সত্যিই আইএসের সঙ্গে সম্পৃক্ত কিনা, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসি’কে জানিয়েছে পুলিশ। জিম্মি নারীকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে খায়ের। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এরপর পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে খায়ের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তবে জিম্মি ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর নিহত ব্যক্তি সম্পর্কে ভিক্টোরিয়া পুলিশ চিফ কমিশনার গ্রাহাম অ্যাশটন বলেছেন, ওই ব্যক্তি ভবনটির একজন কর্মচারী। তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গিয়েছিলেন’। খায়ের আইএস এবং আল-কায়েদার নাম উল্লেখ করেছিল জানিয়ে অ্যাশটন বলেন, এ কারণেই ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আমলে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর জন্যই সোমালি বংশদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক খায়ের ব্রাইটনের ওই ধনী এলাকাকে টার্গেট করেছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat