ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২২
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে হোটেল থেকে এক নারীর লাশ ও আহত এক শিশু উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর ফকিরাপুল এলাকাস্থ আল হেলাল আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে হোটেলটির চতুর্থ তলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় এক থেকে দেড় মাস বয়সের এক শিশুকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। আহত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নারীর লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।তিনি জানান, এক-দেড় মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি রুম ভাড়া নেয় এক নারী ও পুরুষ। রাতে ওই রুম থেকে শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। অনেক ডাকাডাকির পরও রুমের দরজা না খোলায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ দরজা ভেঙে নারীর লাশ এবং আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। কিন্তু পুরুষ লোকটিকে পাওয়া যায়নি।তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ওই নারীরই সন্তান। তবে নারীর মৃত্যুর কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat