ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটে যোগ দিতে যাচ্ছেন ইসলামিক ফ্রন্ট
নিজস্ব প্রতিনিধি:- ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা। আজ শনিবার সকাল থেকে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের উপস্থিত দেখা যায়। সকালে সেখানে ১৪ দলের বৈঠক শুরু হয়।বৈঠকের আগে দলটির মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দেব। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজকে আসতে বলেছেন।’এ ব্যাপারে যোগাযোগে চেষ্টা করেও মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা বলা যায়নি। তিনি তখন ১৪ দলের বৈঠকে ছিলেন। তবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জানিয়েছেন, বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল। নিবন্ধন নম্বার ৩০। দলীয় প্রতীক চেয়ার।এ ব্যাপারে দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আমাদের আসতে বলেছেন। তাদের ভাষ্যানুযায়ী, আজ ১৪ দলের বৈঠক শেষে যোগদানের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হবে। আমরা সেই প্রস্তুতি নিয়ে এসেছি।’এ দিকে গত ৭ মে মাওলানা এম এ মান্নানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট জাতীয় পার্টির নেতৃত্বধীন একটি জোটে যোগ দিয়েছে। সেই জোটের নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) বা ‘সম্মিলিত জাতীয় জোট’। ৫৯টি রাজনৈতিক দল এতে শামিল হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat