ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের সাত বৌদ্ধ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আন্তর্জাতিক ডেস্ক:-  মিয়ানমারের সাত বৌদ্ধ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির পুলিশ। দেশটির ইয়াঙ্গুন শহরে স্থানীয় মুসলমানদের সঙ্গে মারামারির পর সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই সাতজনের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু রয়েছেন। তাঁদের একজন হলেন উ থু সিত্তা।বিবিসির এক সংবাদে বলা হচ্ছে, সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে মিয়ানমারে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়, গত বুধবার সকালে একদল বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে জাতীয়তাবাদীরা ইয়াঙ্গুনের মিঙ্গালার তং নিয়ুন্ত এলাকায় যায়। সেখানে ‘অবৈধ’ রোহিঙ্গা মুসলিমরা অবস্থান করছে বলে তারা দাবি করে। এ ঘটনায় সেখানে মারামারিতে অন্তত একজন আহত হয়। পুলিশ হুঁশিয়ারি দিয়ে গুলি ছোড়ে। এ ঘটনার পর এই গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়।দেশটিতে প্রায় ১০ লাখ মুসলমান রয়েছে, যারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। তবে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবেই তাঁদের দেখে মিয়ানমার সরকার। তাই তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে দেশটি।নির্যাতন থেকে বাঁচতে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা গত ছয় মাসে মিয়ানমার ছেড়ে পালিয়েছে।
 সূত্রঃ এনটিভি অনলাইন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat