ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১২
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শিক্ষাব্যবস্থা নিয়ে সেমিনারের আয়োজন করেছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি:- শিক্ষা ব্যবস্থা নিয়ে দিনব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন করেছে বিএনপি। আগামীকাল শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওই সেমিনার অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টায় ওই সেমিনার শুরু হবে। চারটি অধিবেশনে চারটি বিষয়ের ওপর আলোচনা হবে। এগুলো হচ্ছে (১) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা (২) শিক্ষার বিভিন্ন ধারা (৩) উচ্চ ও প্রাগ্রসর শিক্ষা (৪) বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা আলোচনায় অংশগ্রহণ করবেন। বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat