ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে ভগ্নিপতির হাতে এক যুবক খুন
নিজস্ব প্রতিনিধি:– বান্দরবানের লামা উপজেলায় ভগ্নিপতি মংহ্লাথোয়াই মার্মার (৩০) হাতে সাচিমং মার্মা (৩০) নামে এক যুবক খুন হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাদু বাগান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাচিমং মার্মা ফাদু বাগান পাড়ার বাসিন্দা মৃত নিউহ্লামং মার্মার এবং অভিযুক্ত মংহ্লাথোয়াই একই পাড়ার বাসিন্দা ক্যচাচিং মার্মার ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শ্যালক ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার মংহ্লাথোয়াই মার্মাসহ চার/পাঁচজন সংঘবদ্ধ হয়ে সাচিমং মার্মাকে বাড়ির আঙ্গিনায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনার সাথে জড়িত সন্দেহে ফাদু বাগান পাড়ার বাসিন্দা উচামু মার্মার ছেলে চুথোয়াই উ মার্মাকে (২৪) আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat