ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৪
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালমাটাল হয়ে পড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ
সুলতানা আক্তার:-প্রথম টেস্টের পুনরাবৃত্তিই যেন হচ্ছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। এবারও দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহর ঘূর্ণিতে টালমাটাল হয়ে পড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর স্বাগতিকরা হারিয়েছে নয়টি উইকেট। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৬৪ রান। দুর্দান্ত বোলিং করে ছয়টি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। ১ উইকেটে ৪০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই হারিয়েছিল শিমরন হেটমেয়ারের (২২) উইকেট। প্রথম সেশনে ওপেনার কার্লোস ব্রেথওয়েটও (৪৩) সাজঘরে ফিরলে বেশ বিপাকেই পড়ে যায় স্বাগতিকরা। সে সময় তাদের স্কোর ছিল ৯৭/৩। এরপর অনেকটা সময় প্রায় একাই লড়াই চালিয়ে গেছেন সাই হোপ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে তিনটি অর্ধশতাধিক রানের জুটি গড়ার পেছনে প্রধান অবদান ছিল হোপের। এ তিনটি জুটিতে ভর করেই কিছুটা সম্মানজনক অবস্থানে যেতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টোন চেস ও ভিসাল সিং খেলেছেন ২৩ ও ৩২ রানের ছোট দুটি ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান জমা হয়েছে উইন্ডিজ স্কোরবোর্ডে। দ্বিতীয় ইনিংসে তারা পেয়েছে ১৮৩ রানের লিড। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।সিরিজের প্রথম ম্যাচের মতো বার্বাডোজে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ বোলিং করেছেন ইয়াসির শাহ। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত নিয়েছেন ছয়টি উইকেট। এর আগে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছিলেন ছয়টি উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat