ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৪
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাককে পেছন থেকে পিকআপের ধাক্কা, নিহত ২
গাজীপুর প্রতিনিধি:-  গাজীপুরের শ্রীপুর উপজেলায় থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে পিকআপের ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা পিকআপের মালিক ও চালক ছিলেন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে শ্রীপুরের আশপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পিকআপের মালিক আমিনুল ইসলাম (২৮) ও চালক আল-আমিন (২৪)। চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পিকআপ চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং পিকআপের চালক আল-আমিন দিনাজপুরের বিরামপুর থানার কাতলাহাত এলাকার আমিনুল হোসেনের ছেলে।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীপুরে আশপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ময়মনসিংহগামী ওই পিকআপ এসে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক আল-আমিন ঘটনাস্থলে এবং মালিক আমিনুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত দুজনের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি বলেন, পিকআপের চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে চলে যায়। দুর্ঘটনাকবলিত পিকআপটিকে থানায় নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat